সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / জামিনে মুক্তি পেলেন সেই নাবিলা

জামিনে মুক্তি পেলেন সেই নাবিলা

৫ এপ্রিল গ্রেফতার করা হয় নাবিলাকে। ছবি: সংগৃহীত

গ্রেফতারের দুই মাসের মাথায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন নব্য জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের) নারী শাখা ‘ব্যাট উইমেনের’ প্রধান হোমায়রা ওরফে নাবিলা। ১৩ জুন, বুধবার বিকেলে নাবিলাকে মুক্তি দেওয়া হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৫ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়।

১১ জুন, সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে নাবিলাকে জামিন দেওয়া হয়, জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহজাহান।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ থেকে জঙ্গি নাবিলার জামিনের ঘোর বিরোধিতা করা হয়।

পুলিশ জানিয়েছে, নাবিলার স্বামী তানভীর ইয়াসিন করিমও নব্য জেএমবির একজন অর্থদাতা। ২০ নভেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ কলাবাগান থানা এলাকার বিভিন্ন মেস ও আবাসিক হোটেলে ‘ব্লক রেইড’ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে সাইফুল ইসলাম নামের একজন আত্মঘাতী হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইমেনের’ প্রধান হোমায়রা ওরফে নাবিলা। একই অভিযোগে গ্রেফতার তার স্বামী তানভীর ইয়াসিন করিম এ ঘটনার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সূত্র:কে এন দেয়া-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.