
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
শহরে মোটর সাইকেল দুর্ঘটনায় কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর তিন ছাত্রলীগ নেতা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য মতে, ২১জুন আনুমানিক দুপুর একটার দিকে ঈদগাঁও থেকে মোটর সাইকেল যোগে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথিমধ্যে কক্সবাজার শহরের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে দুই মোটর সাইকেলের সংর্ঘষে গুরুতর আহত হয়েছেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল্লাহ, শাহরিয়ান সেজান ও পোকখালীর ছাত্রনেতা সোহেল। তাদের হাতে, পায়েসহ শরীরের নানা অংশে আঘাতপ্রাপ্ত বলে জানা গেছে।
আহতদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আহত ছাত্রনেতাদের দেখতে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেল উদ্দিন রাশেদ ও সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিনিধিকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.