
ইথিওপিয়ার নতুন সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবি আহমেদের একটি জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে প্রধানমন্ত্রীর কিছু হয়নি। দ্রুত তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। খবর: বিবিসি ও আলজাজিরার।
শনিবার সকালের দিকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার মেস্কেল স্কয়ারে প্রধানমন্ত্রী সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে হামলার ঘটনার পর টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, ইথিওপিয়াকে যারা ঐক্যবদ্ধ দেখতে চান না, তারাই এই ব্যর্থচেষ্টা করেছেন।
গত ফেব্রুয়ারিতে হেলেমারিয়াম দেসালেগন আচমকা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী হন আবি আহমেদ। দেশের ‘ওরোমো’ দলের প্রতিনিধি হিসেবে তিনিই প্রথম প্রধানমন্ত্রী। এর আগে তিন বছর ধরে সরকারবিরোধী বিক্ষোভে শিরোনামে এসেছে এই দল।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.