গিয়াস উদ্দিন; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে স্থানীয় সরকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক সার্ভে পরিচালনা সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই সকাল ১১টায় টেকনাফ উপজেলা হলরুমে উন্নয়ন মুখী এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব অমিতাভ সরকার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহসিন ও প্রকল্প বাস্তবায়নে সহযোগীতাকারী জাপান জাইকা প্রতিনিধি দলের কর্মকর্তা তাকাসিন সুজিয়ামা, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ভূমি) প্রনয় চাকমা, স্থানীয় জনপ্রতিনিধি, টেকনাফ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা,ও সংবাদিকবৃন্দ।
এ সময় উক্ত উন্নয়ন প্রকল্পের আওতাই সার্বিক সহযোগীতা পাওয়ার জন্য রোহিঙ্গা ঘোষিত টেকনাফ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে গঠনমূলক তথ্য অনুসন্ধানী বক্তব্য তুলে ধরেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান, বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.