সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বিষপানে এক কিশোরীর আত্মহত্যা

টেকনাফে বিষপানে এক কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :
টেকনাফে ফাতেমা বেগম (১৪) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। সে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার সৈয়দ করিমের মেয়ে।

সোমবার সকাল ৯টার দিকে টেকনাফ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন কিশোরীর বাড়ি থেকে তার মৃহদেহ উদ্ধার করেন। তবে কি কারনে কিশোরীটি বিষপান করেছে সেব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সোমবার ভোররাতে মেয়েটি বিষপান করে মৃত্যুবরণ করে। মৃত্যুর কারণ হিসাবে প্রেমঘটিত কোন বিষয় থাকতে পারে বলে স্থানীয়দের ধারনা।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.