নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :
আগামী ২৫ জুলাই কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানকে বিজয় করার লক্ষে ২৩ জুলাই সোমবার তৃতীয় দিনের মতো কুতুবদিয়া উপজেলা আ‘লীগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা করা হয়।
নেতৃবৃন্দরা এ সময় কক্সবাজার সমিতি পাড়া, পশ্চিম কুতুবদিয়া পাড়া, কুতুববাজার, মোস্তাক পাড়া, বাসিন্না পাড়া, উত্তর কুতুবদিয়া পাড়া,মধ্যম কুতুবদিয়া পাড়া, দক্ষিণ কুতুবদিয়া পাড়া, বন্দর পাড়া ও পদনার ডেইল বাজার সহ বেশ কয়েকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচারণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ‘লীগের সহ-সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সদস্য শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া উপজেলা আ‘লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা, জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মন্জুর আলম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সেলিম চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন আ‘লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, উত্তর ধূরুং ইউপি সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দৌলাহ সহ সকল ইউনিয়ন আ‘লীগের সভাপতি-সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ওয়ার্ড আ‘লীগের শত শত নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা নৌকা প্রতীককে জয় করার জন্য কক্সবাজারবাসীর ঘরে ঘরে গিয়ে কক্সবাজারের উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মেয়র পদে মুজিবুর রহমান চেয়ারম্যানকে নির্বাচিত করার জন্য ভোট ভিক্ষা চাইলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.