নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :
কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানকে জেলা বাস্তুহারালীগের উদ্যোগে ৩০ জুলাই রাত্রে শহরস্থ এক অভিজাত হোটেলে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন- জেলা বাস্তুহারা লীগের সভাপতি হারুনর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি কবিরাজ মোহাম্মদ নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, ভুলু ও মনির মেম্বারসহ প্রায় অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী।
এ সময় সহ সভাপতি নুরুল আলম বলেন- আগামী দিনে রাজপথ চাঙ্গা করতে ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.