নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও:
সামাজিক সম্প্রীতি, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, কক্সবাজারের পর্যটন শিল্পের প্রসার ও বিকাশ, আর্থসামাজিক উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ, দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি ও দেশ গঠনের আত্মপ্রণোদিত উন্নয়ন এবং সেচ্ছাসেবী সংগঠন ঊষা কতৃর্ক আয়োজিত এ প্রথম বারের মত ঈদগাঁওতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলোচনা অনুষ্টান “পাঠচক্র”।
ঈদগাঁও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ১৫ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্টিত হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক, পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে কোরান তেলোয়াত করেন- সংবাদকর্মী রাশেদুল করিম, স্বাগত বক্তব্য রাখেন -সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
এতে পাঠচক্রে অংশ নেন অধ্যাপক সোলতান আহমদ,শিক্ষক তারেকুল হাসান, নুরুল ইসলাম, ছরওয়ার কামাল, সুলতান আহমদ, নুরুল আমিন হেলালী, সংবাদকর্মী এম আবুহেনা সাগর, উপজেলা ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, রাশেদ উদ্দিন রাশেল, গিয়াস উদ্দিন রবিন, মোহাম্মদ আলম বিশালসহ বিপুল সংখ্যক ছাত্রনেতারা।
এ অনুষ্টানে মডারেটরের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী কাফি আনোয়ার। পাঠচক্রের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.