সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে নোহা-সিএনজির সংঘর্ষে আহত ৪

ঈদগাঁওতে নোহা-সিএনজির সংঘর্ষে আহত ৪

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও মেহের ঘোনায় নোহা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত দের তাৎক্ষণিক উদ্ধার করে নানা হাসপাতালে প্রেরন করেছে স্থানীয়রা। তবে আহতদের কোন প্রকার পরিচয় পাওয়া যায়নি।

২৭ আগষ্ট দুপুর ২ টার দিকে ঘটনাটি ঘটে মহাসড়কের মেহেরঘোনা নামক স্থানে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে, কক্সবাজারমুখী নোহা গাড়ীটি ঘটনাস্থলে পৌছলে ঈদগাঁওমুখী যাত্রী বাহী সিএনজির সাথে মুখামুখী সংঘর্ষে লেগে যায়। এসময় সিএনজির চালক, তিনযাত্রীসহ ৪ জন আহত হয়। তৎমধ্যে সিএনজি চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো ঘটনাস্থলে রয়েছে। স্থানীয় মেম্বার মিজানুর রহমান মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.