এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জোয়ারিয়ানালা এলাকায় ঈদগাঁওর আলীরাজ পরিবহন উল্টে কমপক্ষে ডজনাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের রামুর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান হচ্ছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে রামুর জোয়ারিয়ানালা পেটারিয়ার মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ঈদগাঁও থেকে কক্সবাজার মুখী আলিরাজ পরিবহনটি দ্রুতগতিতে চলা অবস্থায় পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে গাড়ীটি উল্টে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করে। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কয়েকজনকে চমেকে নিয়ে গেছে বলে জানান আহত আজিম।
উল্লেখ্য যে, ঈদগাঁও কক্সবাজার যাতায়াত সড়কে আলীরাজ পরিবহনটি মহাসড়কে নতুন নামানো হয়ে ছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.