নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে এক হেফজখানার শিক্ষার্থী প্রায় সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। পুত্র নিখোঁজের খবরে পাগল প্রায় মা-বাবাসহ আত্বীয় স্বজনরা। নিখোঁজ শিক্ষার্থী রামুর গর্জনিয়া ইউনিয়নের দুছুরিয়া এলাকার মকবুল আহমদ ও ফাতেমা বেগমের পুত্র মো: নুরুল ইসলাম, সে ঈদগাঁও বার আউলিয়া দরগাহ পাড়া হাফেজ খানার ছাত্র ছিল।
নিখোঁজ ছাত্রের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর হাফেজ খানা থেকে বের হয়ে আর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘদিন খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে স্বজনরা বার বার জ্ঞান হারিয়ে ফেলছে।
এদিকে তার কোন খোঁজ খবর পেয়ে থাকলে এ মোবাইল নাম্বারে ০১৮৪০০৬৯৬৯২ যোগাযোগের অনুরোধ জানিয়েছে স্বজনরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.