সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে পাঁচদিন ব্যাপী কর্মশালা সম্পন্ন

চকরিয়ায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে পাঁচদিন ব্যাপী কর্মশালা সম্পন্ন


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
‘দায়িত্বশীল নাগরিক হব, বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ বিনির্মাণ করব’ শ্লোগানকে সামনে রেখে তরুণ আলো প্রকল্প- ‘ইলমা ও মানুষের জন্য ফাউন্ডেশনের’ সহায়তায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক পাঁচদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চকরিয়া পৌরসভার আইসিডিডিআরবি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠার অংশ নেন। গত ৯ সেপ্টেম্বর পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা।

বৃহস্পতিবার সমাপনি অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী ও মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মনিরুজ্জামান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাফর আলম বলেন, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে তরুণ নেতৃত্বের বিকল্প নেই, একমাত্র তরুণরাই পারে উগ্রবাদ ও জঙ্গিবাদের ভয়াবহতা থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে।

প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, তরুণ আলোর যুব নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণের মত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে তরুণদের সম্পৃক্ত করা হলে তরুণরা বিপথগামীতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.