
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
সার্বিক আইনশৃংখলা ও অপরাধ নিয়ন্ত্রণে সঠিক তদারকি এবং মামলা নিস্পত্তি যথাযথ সময়ে সম্পন্ন করায় চট্টগ্রাম রেঞ্জের প্রায় অর্ধশত সার্কেলের মধ্যে সেরা এএসপি সম্মাননা পেয়েছেন কক্সবাজারের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম।
সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামস্থ ডিআইজি সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় এএসপি মতিউলের হাতে সেরা এএসপির সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম,পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ ও কক্সবাজার জেলার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।
প্রতিক্রিয়ায় এএসপি কাজী মতিউল ইসলাম বলেন, ভাল কাজের স্বীকৃতি পেলে উৎসাহ উদ্দীপনা ও আরো ভাল কাজ করতে আগ্রহ জাগে। আমি সেরা এএসপির সম্মাননা পাওয়ার পেছনে চকরিয়া ও পেকুয়া থানার সকল অফিসারদের অবদান রয়েছে। আমার নির্দেশনায় তারা যথাসময়ে সঠিক কাজটি করেছে বলেই আজকে এই সম্মাননা পাওয়া।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.