
এসকে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন। সত্য কথা বললে প্রধান বিচারপতি থাকাবস্থায় বলেননি কেন, ক্ষমতায় না থাকার অন্তর্জালা মেটানোর জন্য তিনি এসব বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা মনগড়া কথা বলেছেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়ে এখনও চলছে।
এসময় তিনি আরও বলেন। বিএনপি আন্দোলনের নামে দেশে-বিদেশে নাশকতার ষড়যন্ত্র করছে। সরকার নামানোর চক্রান্ত করছে।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনেও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছে যাবে।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.