
নিজস্ব প্রতিনিধি; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা টেবলেট, দুইটি ওয়াকিটকি, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা ও নারীসহ ৩ জনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার মো: আলমের স্ত্রী খসমী আক্তার (২৫), খানকার পাড়া এলাকার বুদরুচ মিয়ার ছেলে জিয়াবুল করিম (১৯) ও টেকনাফ সদরের বড় হাবির পাড়া এলাকার মো: বশিরের মেয়ে বেবী আক্তার (২০)।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, তারই নিদেশে পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহর নেতৃত্বে এস আই নাজিম উদ্দীন, এস আই সুব্রত রায়, এস আই বোরহান সহ একদল পুলিশ টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকায় তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো: আলমের বাড়ীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা টেবলেট, দুইটি ওয়াকিটকি, ইয়াবা বিক্রির নগদ ৩৮ হাজার টাকা, দুই নারীসহ তাদের আটক করা হয়েছে।
রনজিত কুমার বড়ুয়া আরও বলেন, আটকদের সহ বাড়ীর মালিক মো: আলমকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.