
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে নির্বাচনীয় সফরে কক্সবাজার সদরের ঈদগাঁওতে আগামীকাল (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আসছেন আওয়ামীলীগের সাংগঠনিক টিম।
ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মরণকালের জনসভায় সাংগঠনিক টিমে অন্যদের মধ্যে বক্তব্য রাখবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা।
এলাকার তৃণমূল নেতাকর্মীদের মতে, এই জনসভাকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা ফের উজ্জীবিত হয়ে উঠেছে। পাড়া মহল্লার সবর্ত্রই স্থানজুড়ে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। দলীয় ভেদাভেদ, মান অভিমান ভুলে গিয়ে হাতে হাত রেখে জননেতা ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাংগঠনিক টিমের জনসভা সফলে ঐক্যবদ্ধ হয়েছে নেতাকর্মীরা। ২৩ সেম্প্টম্বর দুপুর গড়ানোর পরপরেই বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চল থেকে আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিছিলে জনসভাস্থলটি জনসমুদ্রে পরিণত করে তুলবে। এমনকি হাইস্কুল মাঠ জুড়েই মনোনয়ন প্রত্যাশীসহ দলীয় নেতাকর্মীদের পোষ্টার, ব্যানার, ফেষ্টুন চোখে পড়ার মত।
উল্লেখ্য যে, এই জনসভাটি কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা সভাপতি আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্টিত হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.