
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৭ হাজার ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় দূরপাল্লার তোবা পরিবহনের একটি বাসও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বাসের হেলপার তায়েম, চালক আমজাদ হোসেন, সুপারভাইজার বাচ্চু।
২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে ঈদগাঁওর বাসষ্টেশন সংলগ্ন গরু বাজার এলাকা থেকে আটক করা হয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকামুখী তোবা পরিবহনের একটি বাস যার নং ঢাকামেট্রো-ব-১৫-৩০২৫ যোগে ইয়াবা পাচার হচ্ছে। প্রথমে বাসটিকে সংকেত দিলে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ ধাওয়া করে গরু বাজার এলাকা থেকে বাসটি জব্দ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নিচে বিশেষ কৌশলে রাখা চেচিজ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে গাড়ীটির চালক, হেলফার, সুপারভাইজারকে আটক করা হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.