সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ইসলামপুরের হাজীপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শিক্ষার্থীর বৃত্তি লাভ

ইসলামপুরের হাজীপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭জন শিক্ষার্থীর বৃত্তি লাভ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০১৭ বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কক্সবাজারস্থ হোটেল কল্লোলে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি লায়ন এম.এ রশিদ মিয়া।

এ অনুষ্ঠানে জেলাব্যাপী ৮শত শিক্ষার্থী অংশগ্রহন করে ছিলেন। তৎমধ্য কক্সবাজার সদর উপজেলার বৃহত্তম ঈদগাঁওর ইসলামপুরের হাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেষ্ট অর্জন করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ইরফানুল হক মিলন (১ম শ্রেণি), জাবেদুল ইসলাম সাঈদ (২য় শ্রেণি), সাইমা সুলতানা শিফা (২য়), উম্মে হাবিবা (৩য়), নুর সাইবা তসমিন তুলি (৪র্থ), জন্নাতুল মাওয়া (৪র্থ), তানিয়া সুলতানা (৫ম)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম (এমবিএস)। এদিকে হাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাফর আলম মাঝি দোয়া চেয়েছেন উক্ত বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের জন্য।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে ঈদগাঁও সাতটি ইউনিয়ন নিয়ে কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তিতে ট্যালেন্টপুল সহ ৪জন বৃত্তি প্রাপ্ত হয়। ২০১৬ সালে ইসলামপুরের বৃত্তিতে ট্যালেন্টপুল সহ ১৭ জন সহ ইউনিয়ন বৃত্তিতে ২য় স্থান লাভ করে। ২০১৭ সালে ইসলামপুর ইউনিয়ন বৃত্তিতে ট্যালেন্টপুল সহ ১৫ জন বৃত্তি প্রাপ্ত হয়।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.