ধারাবাহিক প্রতিবেদন- ২

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর পাল পাড়া হয়ে শিয়াপাড়াসহ ভোমরিয়াঘোনা যাতায়াতের একমাত্র গরুর হালদা সড়কের জরাজীর্ণ কাঠের সাঁকোটি দীর্ঘ পনর বছর ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে থাকায়, হতাশ হয়ে পড়েছেন বিশাল এলাকার জনগোষ্ঠি। সে দাবী আজ অবদিও পূূর্ণ হয়নি। এমনকি এ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে শত শত নারী পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা। কাঠের খুঁটিগুলো পানিতে ভিজে নরম হয়ে লক্কর ঝক্কর হয়ে প্রায় ভেঙ্গে যাওয়ার অবস্থা বললেই চলে। এতে করে দীর্ঘকাল ধরে দেখার কেউ না থাকায় বিপাকে পড়েছে লোকজন। বর্তমানে এ সাঁকোর উপর দিয়ে ৭/৮ হাজার মানুষের চলাচল এখন মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্কুল, মাদরাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ লোকজনের পথচলা। স্থানীয়দের চলাফেরার একমাত্র ভরসা গরুর হালদা সড়কটির মাঝপথে বেহাল দশার সৃষ্টি হয়েছে।
বিগত দুয়েক বছর পূর্বেই উজান থেকে নেমে আসা বন্যার পানিতে সড়কটি ভেঙ্গে গেছে। সে থেকে চলাফেরা করতে কষ্ট পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তবে এলাকার লোকজনদের ক্ষুদ্র প্রচেষ্টায় একটি কাঠের সেতু নির্মাণ করলেও তা দিন দিন ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে। যেকোন মুহুর্তে কাঠের সাঁকোটি ভেঙ্গে যেতে পারে। প্রতি বর্ষা মৌসুমে অসহায় লোকজন চরম আতংকে থাকে। বর্তমানেও স্বাভাবিক ভাবে পারাপার অনেকটা ঝুঁকি হয়ে পড়েছে স্থানীয়দের মতে।
রিকসা চালক আবু তাহের জানান, কাঠের সাঁকোটি ব্রীজে রুপ লাভ না হওয়ার চলাচলে দীর্ঘবছর অনুপযোগী হয়ে পড়েছে। শিয়াপাড়ার কয়েকজন দিন মজুর, অসহায় লোকজন জানান, দীর্ঘবছর ধরে এ ঝুকিঁপূর্ণ সাঁকোর উপর দিয়ে চলাফেরা করে যাচ্ছে। কবে হবে সে আশায় আছে এলাকার মানুষরা।
সচেতন মহলের মতে, দৈনিক শত শত মানুষ প্রয়োজনীর কাজেকর্মে চলাচল করছে এই ভাঙ্গা সাঁকো পার হয়ে। সাঁকোটি দ্রুত ব্রীজে রূপান্তর এখন সময়ের গণদাবীতে পরিণত হয়ে পড়েছে। এছাড়াও রোগীরা যাতায়াতে নিদারুণ কষ্ট পাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর একান্ত জরুরী বলে মনে করেন এলাকাবাসী।
অপরদিকে ইউপি সদস্য মুন্না পাল জানান, ৬/৭ বছর ধরে এটি সংস্কার বিহীন পড়ে আছে। চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে লোকজন। তবে স্থানীয়দের দাবী, অতি সত্ত্বর ভেঙ্গে যাওয়া সড়কে একটি টেকসই ব্রীজ নির্মাণ করে জন ও যান চলাচলে সূবর্ণ সুযোগ সৃষ্টি করা হোক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.