সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

মামুনুর রশিদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুনুর রশিদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছেন, মামুনুর রশিদ স্থানীয় ছাত্রলীগের কর্মী ছিলেন।

২৬ সেপ্টেম্বর, বুধবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মামুনুর রশিদ মারা যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ জানান, শাহ মীরপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.