ধারাবাহিক প্রতিবেদক -৪

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের ব্যস্তবহুল বানিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারের বিকল্প আলমাছিয়া মাদ্রাসা সড়কটি দীর্ঘমাস ধরেও সংস্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। বর্তমানে এ সড়কটি চলাচলে দূর্বিসহ হয়ে যত্রতত্র স্থানে বড় বড় গর্তে সয়লাভ হয়ে পড়েছে। তবে এটি দ্রুত সংস্কারের দাবী সচেতন এলাকাবাসী, পথচারীসহ শিক্ষার্থীর। এমনকি জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে সর্বশ্রনী পেশার লোকজন। যাতে করে, জন ও যানবাহন চলাচলে বিপাকে পড়ার পাশাপাশি জনদূর্ভোগ চরমে উঠেছে।
যোগাযোগের বিকল্প সড়ক হিসেবে বর্তমানে ব্যবহৃত ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটি মরণ দশার কবলে পড়েছে। সড়ক জুড়েই অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে যত্রতত্র স্থানে গর্তে পানি জমে লোকজনের চলাফেরায় অযোগ্য বললেই চলে। সে সাথে কদর্মাক্ত যেন চলাচলে কাল হয়ে পড়েছে। বেকায়দায় পড়েছে স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে দৈনিক তাদের শিক্ষাঙ্গনে আসা যাওয়া করে থাকে। বর্তমান সময়ে মাদ্রাসা সড়ক দিয়ে জন ও যান চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছে। উক্ত সড়কটিতে গর্ত সৃষ্টির কারনে চলাচল করতে নানাভাবে কষ্ট পাচ্ছে এলাকার মানুষরা।
এদিকে মাদ্রাসা গেইট সংলগ্ন দুপাশে গর্তের সৃষ্টি হলেই, সামান্য পরিমান বৃষ্টির পানি জমে জন ও যান চলাচল অনেকটা কষ্টকর হয়ে পড়ে। সন্ধ্যাকালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে পরিবহন উল্টে অপ্রীতিকর দুর্ঘটনার আশংকাও প্রকাশ করেন চালকরা। তবে ঈদগাঁও এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত বলে জানান অসংখ্য পথচারীরা। সচেতন মহলের মতে,বর্তমানে ব্যস্ত বহুল সড়ক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে মাদ্রাসা সড়কটি। সড়ক জুড়েই প্রায় অংশে ঝুকিঁপূর্ণ গর্ত। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। কবে হবে এ সড়কের সংস্কার কাজ, এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীসহ পথচারীদের মাঝে।
কয়েক চালক জানান, লক্কর ঝক্কর মার্কা মাদ্রাসা সড়ক দিয়ে গাড়ী চালাতে গিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শখের গাড়ীটি মেরামত করতে হয়েছে।
নাম প্রকিশে অনিচ্ছুক দুয়েক শিক্ষার্থী জানান, সড়কের বেহাল অবস্থান কারণে বিভিন্ন শিক্ষা ঙ্গনের শিক্ষার্থীদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে। তাই তারা সড়কটি সংস্কারের জোরদাবী জানান উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.