সাম্প্রতিক....
Home / জাতীয় / ৭ দফা দাবি অবাস্তব ও সংবিধান বিরোধী: কাদের

৭ দফা দাবি অবাস্তব ও সংবিধান বিরোধী: কাদের

আগামী নির্বাচনে নৌকার পক্ষেই দেশের জনগণ ভোট দিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাত দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ দফা দাবি দিয়েছিলেন। সেই দাবি নিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির ৭ দফা দাবি অবাস্তব ও সংবিধান বিরোধী। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার ছক আঁকছে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের গণসংযোগ নিরীহ কর্মসূচি। এখানে মাঠ দখল করার মতো কোনো কর্মসূচি থাকবে না।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.