সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে সিএনজি ভাংচুরের প্রতিবাদে অবরোধ : আধঘন্টা ব্যাপী যানবাহন আটকা

ইসলামপুরে সিএনজি ভাংচুরের প্রতিবাদে অবরোধ : আধঘন্টা ব্যাপী যানবাহন আটকা

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর পয়েন্টে হাইওয়ে পুলিশ কর্তৃক সিএনজি গাড়ী ভাংচুর ও টমটম উল্টে দেওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

২ অক্টোবর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে ইসলামপুর জুমের ব্রীজ এলাকায়।

প্রত্যক্ষ দর্শীদের মতে, ঈদগাঁওমুখী একটি সিএনজি ও একটি টমটম ঘটনাস্থলে পৌছলে হাইওয়ে পুলিশের দল যানবাহনগুলোকে সংকেত দিয়ে দাঁড় করিয়ে যাত্রীসহ মহাসড়কের পাশে কাত করে দেয়। প্রতিবাদ করায় সিএনজির চালককে মারধর করে সামনের গ্লাসটি ভেঙ্গে দেয়। তখনই উভয় দিকে আটকা পড়ে অসংখ্য যানবাহন। খবর পেয়ে ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছে আটকা পড়া যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন।

স্থানীয় মেম্বার সাহাব উদ্দিন জানান, সিএনজি ভাংচুরের ঘটনায় ঐ গাড়ীর চালক মহাসড়কে গাড়ী এলোপাতারী করে রাখে। যার ফলে সড়কের দুদিকে যানবাহন আধঘন্টা ধরে আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে দেয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ইনচার্জের মতে, হাইওয়ে সড়কে তিনচাকার গাড়ী না চালানোর জন্য সরকার আইন পাশ করলেও উক্ত আইন মহামান্য আদালত গৃহীত করে গাড়ী না চালার জন্য নিদের্শনা চিঠি প্রেরণ করে।

উল্লেখ্য যে, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ব করা হলেও বেপরোয়া গতিতে দূরপাল্লার বড় বড় বাসের সাথে প্রতিযোগীতা দিয়ে চলছে এসব যানবাহন। যেকোন মুহুর্তে দুর্ঘটনার আশংকা প্রকাশ সচেতন মহল।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.