
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
ওলামায়ে দেওবন্দী তাবলীগ আহলে হক্ব, তাবলীগের চলমান সংকট নিরসনে জেলা ভিত্তিক ওয়াজাহাতি জোড় সদরের ঈদগাঁওতে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর জালালাবাদের আল গিফারী ইসলামীক সেন্টারে দিনব্যাপী এই জোড়ের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ওইদিন সকাল ১০টা হতে বাদে এশা পর্যন্ত এ ওয়াজাহাতি জোড়ে তাশরিফ পেশ করেন- মুফতি আবদুল হালিম বোখারী, মুফতি জসিম উদ্দিন, মুফতি আবু সাঈদ, মুফতি মাহমুদুল হাসান হানাফি, মুফতি কেফায়েত উল্লহ, হাফেজ জহির, ডা: ইউছুপ আলী, খতিব মহিউদ্দিনসহ অনেকে।
এ বিশাল জোড়ে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীসহ বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.