
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে শর্টবড়ি টম টমের পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে শিশু সহ ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ৭ অক্টোবর দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা নিরাময় সংলগ্ন স্থানে একটি টমটমকে পেছন থেকে শর্টবড়ি (জীপ) ধাক্কা দিয়ে মহা সড়কের পাশ্বর্বতী ধানী জমিতে নেমে যায়। এতে টমটমে থাকা যাত্রীদের মধ্য শিশু, টমটম চালক সহ ৪ জন আহত হন। তবে শর্টবড়ির চালক পলাতক রয়েছে।
স্থানীয় রাশেলসহ অন্য আহতদেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
দুর্ঘটনায় পরপরই স্থানীয় কমিউনিটি পুলিশের নেতৃত্বে উভয় পক্ষের লোক জনদের নিয়ে সুষ্ঠু ভাবে সমস্যা সমাধান করা হয় বলে এ প্রতিবেদকে জানান, ৪নং ওয়ার্ড কমিউ নিটি পুলিশের সাধারন সম্পাদক মাহবুবুল রহমান মাবু।
উল্লেখ্য যে, উক্ত স্থানে একটি চার পোকা জীপের চাকা নষ্ট হয়ে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকে। টমটমটি পিছনে দাড়িয়ে গেলে ঐ শর্টবড়ি জীপটি টমটমকে ধাক্কা দিয়ে জমিতে পড়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.