সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / কক্সবাজারে টমটমে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রী নিহত

কক্সবাজারে টমটমে ওড়না পেচিয়ে স্কুল ছাত্রী নিহত

ভ্রাম্যমাণ প্রতিনিধি; কক্সভিউ :

কক্সবাজারের নুনিয়াছড়ায় টমটম (ইজিবাইক) যাত্রী এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে করুণ মৃত্যু হয়। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা হোসেন নিরু স্থানীয় মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে এবং হাজী হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার কক্সবাজার পৌর এলাকার নুনিয়াছড়ায় মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী নিরু প্রতিদিনের মতো সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুল অদুদের বাসায় কোচিং করতে যায়। কোচিং শেষ করে টমটমে করে বাসায় ফেরার পথে উত্তর নুনিয়াছড়া বাজারের বরফমিলের সামনে টমটমে (ইজিবাইক) নিরুর গলায় ওড়না পেচিয়ে যায়। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এসে নিরুকে আহত অবস্থায় দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু তাকে ঘোষণা করেন।

এদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে দেখা গেছে, হতভাগা স্কুল ছাত্রীর মরদেহের পাশে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছে মা আসমা আকতার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.