সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে ট্রাকের চাপায় শ্রমিক নিহত

টেকনাফে ট্রাকের চাপায় শ্রমিক নিহত

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফ সড়কের পাশে একটি গাড়ি ধোঁয়া-মুছার সময় ট্রাক চাপায় এক নোহা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘাতক চালক ও ট্রাক মালিক শ্রমিক এবং পুলিশ হেফাজতে রয়েছে।

জানা যায়, বুধবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌর ষ্টেশন হতে একটি ট্রাক (কক্সবাজার-ট-১১-০১০৫) বাস টার্মিনালে যাওয়ার পথে টেকনাফ পল্লী বিদ্যুৎ গেইট সংলগ্ন হারুন ভাতঘরের কাছাকাছি এলে একটি নোহা (চট্টমেট্টো-চ-১১-৫৬৯০) ধোঁয়া-মুছারত অবস্থায় টেকনাফ ৮নং ওয়ার্ডের শীলবনিয়া পাড়ার মোহাম্মদ ইয়াকুবের পুত্র মোহাম্মদ ইসমাঈল (৪০)কে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ইসমাঈলের মাথা ফেটে মগজ বেরিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে টিএসআই আব্দুর রব এবং এসআই জামশেদ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ট্রাকের মালিক সাবেক জেলা মটর-শ্রমিক নেতা এডভোকেট জহিরুল হকের বলে জানা যায়।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুুয়া জানান, জনতার সহায়তায় ট্রাক আটক করে লাশটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মৃতদেহ আইনী প্রক্রিয়ায় পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.