সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে দেশ ট্রাভেল পরিবহন খাদে : অল্পের জন্য বেঁচে গেল যাত্রীরা

ঈদগাঁওতে দেশ ট্রাভেল পরিবহন খাদে : অল্পের জন্য বেঁচে গেল যাত্রীরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

সদরের ঈদগাঁওতে কক্সবাজারমুখী দেশ ট্রাভেল নামের এক পরিবহন খাদে পড়েছে। তবে গাড়ীতে থাকা যাত্রীরা অল্পের জন্য বেঁচে গেলেন।

১৩ অক্টোবর ভোর সকালে ঈদগাঁওর কালিরছড়া বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মহাসড়কের কালিরছড়া বাজার এলাকায় কাভার ভ্যানের সাথে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে কক্সবাজারমুখী দেশ ট্রাভেল নামের একটি পরিবহন সড়কের খাদে পড়ে যায়। একটি গাছ ঐ গাড়ীটিকে রক্ষা করে।

উক্ত পরিবহনের যাত্রী জেলা যুবলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদকসহ অন্যরা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনায় পরপরেই হাইওয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান এক ব্যবসায়ী। এ রিপোট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়ীটিকে উদ্ধার করে পাশ্বর্বতী স্থানে রাখা হয়েছে।

এ ব্যাপারে মেম্বার কামাল উদ্দিন উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.