
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক জুড়েই যত্রতত্র স্থানে অসংখ্য ছোট বড় গর্তে ভরপুর হয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দশর্কের ভূমিকা পালন করায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবী জানান সচেতন মহল।
দেখা যায়, সওজের অধীন মহাসড়কের জেলার অংশের সদরের ঈদগাঁও বাস ষ্টেশন, নতুন বাজার, নতুন অফিস, পানিরছড়া, ট্রান্সপোর্ট জোয়ারিয়ানালা, চা বাগান, রামুসহ নানা অংশে সড়ক নাজুক অবস্থায় বললেই চলে। সড়কের মাঝ অংশ জুড়েই গর্ত বা খানাখন্দক সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তের সাথে যোগ হয়েছে সড়কের উঁচু-নিচু অংশ। এসব এলাকায় সড়কের একপাশের অংশ উঁচু হয়ে আছে। রাস্তার মাঝের অংশ পাশের অংশের তুলনায় নিচু।
রামু থেকে নতুন অফিস পর্যন্ত সড়কের কাহিল অবস্থা। মহাসড়কের অবস্থা ক্রমান্বয়ে বেহাল হচ্ছে। সড়ক খারাপ হওয়ায় নির্ধারিত সময়ে মালামাল পৌঁছানো যাচ্ছে না। দশ মিনিটের পথ আধ ঘন্টারও বেশী সময় লাগে। তাই দ্রুত সময়ে মহাসড়কে খানাখন্দক কিংবা গর্ত সংস্কারের দাবী পথচারীদের।
তবে জেলা তরুণ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ কক্সভিউ ডট কম’কে জানান, মহাসড়কে গর্তের কারণে যানবাহন চালাতে গিয়ে কষ্ট পাওয়ার পাশাপাশি রোগীদের আসা যাওয়া নিয়ে নানা ভাবে দূর্ভোগ আর দূর্গতি পোহাতে হচ্ছে। সে সাথে দুর্ঘটনা ঘটেই চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.