সাম্প্রতিক....
Home / জাতীয় / শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল মিটিং বন্ধে আইনি নোটিশ

শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল মিটিং বন্ধে আইনি নোটিশ

শাহবাগে কোটা সংস্কার আন্দোলন। সংগৃহীত ছবি

শাহবাগ মোড় দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের সুযোগ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে।

১৫ অক্টোবর, সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশটি পাঠান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়রকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, রাজধানীর শাহবাগ মোড় ও সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে মাইকিং করার কারণে শব্দ দূষণ হয়। এতে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম এবং নিরাপত্তা ব্যাহত হয়। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ ও হাসাপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসাপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য হাসাপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সব প্রতিষ্ঠানে থাকা রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত সভা সমাবেশ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, দীর্ঘ ১১ দিন ধরে শাহবাগ মোড় যানবাহন চলাচলের রাস্তা বন্ধ করে চাকরিতে ৫৬ শতাংশ কোটা দাবি করছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিজীবীদের জন্য এখনও ৫৬ শতাংশ কোটা বহাল আছে। তাহলে ওই দাবি কেন। শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোটা বাতিল করেছে। তারপরও কোটার দাবিতে অবস্থান নিয়ে দিনের পর দিন রাস্তা বন্ধ করে রাখতে পারে না। প্রয়োজন হলে তারা আইন আদালতে যেতে পারতেন। সুপ্রিম কোর্টে যেতে পারতেন।

সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.