
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে কক্সবাজারমুখী একটি মালবাহী কার্ভাটভ্যান খাদে পড়েছে। ১৮ অক্টোবর ভোর সকালে ঈদগাঁওর কালিরছড়া বাজারে চট্টগ্রাম থেকে আসা মালবাহী কার্ভারভ্যান সড়কের পাশ্বর্বতী স্থানে খাদে পড়ে। গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে যায়। ঐ গাড়ীকে রক্ষা করে একটি গাছ। চালক হেলপারের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সচেতন মহলের মতে, মহাসড়কের কালিরছড়া বাজারে পাশাপাশি দুটি স্পীড ব্রেকার দেওয়ার কারণে রাত্রীকালীন সময়ে দুরপাল্লার যানবাহন চালকরা সহজে ঐ স্থানে গাড়ী নিয়ন্ত্রন করতে না পারায় বার বার দুর্ঘটনা ঘটে যাচ্ছে এ এলাকায়।
উল্লেখ্য যে,বেশ কিছু দিন পূর্বেও উক্ত স্থানে কক্সবাজারমুখী দেশ ট্রাভেলস নামের একটি পরিবহন ঐ স্থানে খাদে পড়েছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.