সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে ৪দিন আগে নিখোঁজ হওয়া স্কুল দপ্তরীর গলা কাটা লাশ উদ্ধার

টেকনাফে ৪দিন আগে নিখোঁজ হওয়া স্কুল দপ্তরীর গলা কাটা লাশ উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে ৪দিন আগে নিখোঁজ হওয়া স্কুল দপ্তরীর গলা কাটা বস্তাবন্দি লাশ অবশেষে নাফনদী থেকে উদ্ধার করল পুলিশ।

জানা যায়, ১৮ অক্টোবর সকাল সোয়া ১১টারদিকে খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত রায় বিশেষ ফোর্স নিয়ে ঊনছিপ্রাং খালের সুলিশ গেইট হতে আইওএম লোগো লাগানো বস্তাবন্দি অবস্থায় টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া-স্কুলের দপ্তরী ও দৈংগ্যাকাটার জাফর আলমের পুত্র আব্দুর রশিদ (৪০) এর জবাই করা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবী, গত ১৪ অক্টোবর রাত হতে স্কুল দপ্তরী আব্দুর রশিদ নিখোঁজ হয়ে যান। অপর একটি সুত্রের দাবী,আব্দুর রশিদ সহজ-সরল ও বিশ্বস্থ থাকার কারণে অনেক রোহিঙ্গা টাকা-পয়সা আমানত রেখেছিল। এসব বিষয় নিয়ে সে নিখোঁজ ও খুন হয় বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ কেউ বলতে পারছেনা।

আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন, স্টাফ হিসেবে সে খুব ভাল ছিল। সে ৪ সন্তানের জনক। তার এই ধরনের নির্মম মৃত্যু সত্যিই দুঃখজনক।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন, রশিদ নিখোঁজ হওয়ার পর থেকে পুলিশ খবর পেয়ে বিভিন্ন স্থানে তল্লাশী চালায় কিন্তু মুঠোফোন বন্ধ থাকার কারণে কিছুই করা সম্ভব হয়নি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মর্গে প্রেরণের প্রস্তুনি নিচ্ছে।

এদিকে একজন নিরীহ, সহজ-সরল এই দপ্তরী নিখোঁজ থাকার পর নৃশংস মৃত্যু সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.