সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুরের পুত্র নারীসহ আটক

ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুরের পুত্র নারীসহ আটক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান পুত্র ইয়াবা সম্রাট দেলোয়ার হোসেন কে নারীসহ আটক করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ। ২১ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে তাদের আটক করা হয়। ধৃত দেলোয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধর্মের ছড়ার মনজুর আলমের পূত্র। তার সাথে উখিয়ার শারমিন নামের এক নারী আটক হয়।

পুলিশ সূত্র মতে, ধৃত দেলোয়ারের বিরুদ্ধে একটি মামলা ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল, এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও গরু বাজার এলাকা থেকে পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নিজাম উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে তাদের আটক করে। তবে এ সময় ইয়াবা পাওয়া না গেলেও সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানান পুলিশ।

এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ জানান, দেলোয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে তথ্য ছিল পুলিশের কাছে।

তবে তাকে নিয়ে মাদক উদ্ধার অভিযান চলছে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.