
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় গোলাম হোসেন প্রকাশ গোলাইল্ল্য (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (২৭ অক্টোবর) রাতে পেকুয়া সদর ইউনিয়নের মগকাটা এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গোলাম হোসেন প্রকাশ গোলাইল্ল্য একই এলাকার বজল আহমদের ছেলে।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। তাকে হাতেনাতে গ্রেপ্তারের জন্য তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছিল।
তিনি আরো বলেন, মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.