
গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে সাবরাং উপকূলীয় বেড়িবাঁধ হতে টমটম চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং হারিয়াখালীর বেড়িবাঁধ এলাকায় এক যুবকের মৃতদহের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মোঃ ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহের মুখে আঘাতের চিহ্ন থাকলেও বড় ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত যুবক সাবরাং কচুবনিয়ার মৃত জালাল আহমদ বৈদ্যের পুত্র মোঃ হেলাল (১৮) বলে জানা গেছে। সে একজন টমটম চালক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সকালে এলাকাবাসী সূত্রে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.