সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও থেকে আবারো ৫টি গরু চুরি : চোর সিন্ডিকেট সক্রিয়

ঈদগাঁও থেকে আবারো ৫টি গরু চুরি : চোর সিন্ডিকেট সক্রিয়

গরু চুরি

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে ফের ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ৬ নভেম্বর গভীর রাতে ঘটনাটি ঘটে ঈদগাঁও ভাদিতলায়। গরুর মালিক স্থানীয় নাছির ও জামাল।

স্থানীয়দের মতে, এ সময় একদল সশস্ত্র গরু চোর সিন্ডিকেট তাদের গোয়াল ঘরে হানা দিয়ে দেড় লক্ষাধিক টাকা দামের ৫টি গরু চুরি করে নিয়ে যায়।

এদিকে ভুক্তভোগী গৃহস্থদের মতে, প্রতিরাতের ন্যায় তারা ঘুমিয়ে পড়ে। এমন সুযোগে চোরের দল হানা দিয়ে গরু গুলো নিয়ে পালিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়াল ঘরের দরজা ভাঙা।

স্থানীয় মেম্বার হাফেজ জিয়াবুল হক উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।

এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন কক্সভিউ ডট কম’কে জানান, গরু চুরির খবর শুনেছি।

প্রসঙ্গত- এভাবে বৃহত্তর ঈদগাঁও এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনায় গরু ব্যবসায়ী সহ সাধারণ লোকজনের মাঝে চরম উদ্বেগ আর উৎকন্ঠা বিরাজ করছে। তবে চোর সিন্ডিকেট অধরা থেকে যাওয়ায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তিন দফে ২১টির মত গরু চুরি হয় এ পর্যন্ত।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.