সাম্প্রতিক....
Home / জাতীয় / রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত

রাজশাহী অভিমুখে ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত

রাজশাহী অভিমুখে আগামীকাল বৃহস্পতিবার(৮ নভেম্বর) রোডমার্চ কর্মসূচি স্থগিত করেছে ঐক্যফ্রন্ট। তবে, ৯ নভেম্বরের (শুক্রবার) সমাবেশ অনুষ্ঠিত হবে। বুধবার (৭ নভেম্বর) ঐক্যফ্রন্টের মুখপত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়েছেন।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ সফল না হলে রাজশাহী অভিমুখে রোডমার্চ করা হবে। দুপুরে গণভবনে সংলাপ শেষে বেইলি রোডে ঐক্যফ্রন্ট সভাপতি ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে সংলাপ সফল হয়েছে কিনা তা পরিষ্কার করেনি ঐক্যফ্রন্ট।

এসময় মির্জা ফখরুল বলেন, তারা আন্দোলনের মধ্যেই আছেন এবং আগামীকালের রোডমার্চ হবে। তবে ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই রোডমার্চ স্থগিতের সিদ্ধান্ত জানালেন তিনি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.