নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক পল্লী চিকিৎসকদের সংগঠন ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের উদ্যোগে এই প্রথমবারের মত ফোরামের সদস্যদের নিয়ে মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষন করতে যাচ্ছে। ১৬ নভেম্বর সকাল নয়টার দিকে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বস্থ মা মনি হাসপাতালে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন, ডা: কামরুল আজাদ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপি এস (শেষ পর্ব), উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা বাশঁখালী চট্টগ্রাম। যথা সময়ে সকল সদস্যদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান সংগঠনের সভাপতি ডা: এহসানুল হক, সাধারণ সম্পাদক বজলুর রহিম শাহেদ।
উল্লেখ্য ২ নভেম্বর বনাঢ্য আয়োজনে সম্মেলন করে ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। নব যাত্রায় সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.