হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাফর আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক দিলুআরা বেগম, নূরুল আজিম বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধুমছা কাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ সভাপতি রশিদা বেগম রুবি ও সদস্য সেতারা আকতার। এতে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী নওরীন ফয়েজ ইয়ারা, মানপত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী মাহিয়া।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের সফলতা কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নুরুল আজিম বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আকতার আহামদ ও সহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.