
প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের পোকখালীতে চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টা বাঁধা দেওয়ায় মালিককে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর সকাল দশটার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের আইরো ঘোনা নামক স্থানে।
স্থানীয়রা উদ্ধার করে আহত নুরুল ইসলামকে সদর হাসপাতালে প্রেরণ করেছে।
তবে প্রত্যক্ষদর্শীর মতে, ঘটনার সময় আইরো ঘোনা নামক চিংড়ি ঘেরে জাল পেতে মাছ শিকারের চেষ্টা করে কজন দুর্বৃত্ত। এমনকি ঘেরটির বাসায় প্রবেশ করে প্রয়োজনীয় সরঞ্জাম লুট করারও চেষ্টা চালায় তারা। এসময় নুরুল ইসলাম বাঁধা দেওয়ার চেষ্টা করায় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ আইরো ঘোনায় নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়েছে বলে জানায়, তবে কি কারনে ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে জানাতে পারেনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.