
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ইসলামাবাদে বাসের ধাক্কায় নিহত হওয়া ছাত্রনেতার জানাযা সম্পন্ন হয়েছে। নিহত শফিকুর রহমান পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালীর হাজী বেলাল আহমদের পুত্র। ১৭ নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে খোদাইবাড়ী রাস্তার মাথা নামক স্থানে।
তবে প্রত্যক্ষদর্শী সূত্র মতে, নিহত শফিক নতুন অফিস থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে রাস্তার মাথা এলাকায় পৌছলে ঢাকাগামী এক পরিবহনের একটি বাস তার মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।
এদিকে ১৮ নভেম্বর সকাল এগারটার দিকে পূর্ব পোকখালী সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক চেয়ারম্যান রফিক আহমদ, সদর আ,লীগের দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ মহিদ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি।
এসময় তার জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে।
পোকখালী ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কক্সভিউ ডট কম’কে জানান, নিহত শফিক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.