
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা শেষে রাতেই জানা যাবে কর প্রদানকারী ও টাকা প্রাপ্তির পরিমাণ। এদিন মেলা শুরুর আগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল ১৯ নভেম্বর সোমবার চকরিয়া পৌরশহরের প্রমিলা ভবনস্থ আয়কর অফিসের কার্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর যুগ্ম কর কমিশনার মো:মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, আয়কর সম্পর্কে সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষকে জানাতে হবে। আয়কর জমা দানের মাধ্যমে যে রাজস্ব আদায় হয় এবং কর আদায় করে নিজের রোজগারের টাকা স্বচ্ছতায় আনতে পারেন তা কর প্রদান উপযোগী মানুষদের সচেতন করে গড়ে তুলতে হবে। এই আদায়কৃত করের টাকা দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চকরিয়া উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পাসহ প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.