
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে সী লাইন-মোটর সাইকেল সংর্ঘষে মহিলাসহ দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৯ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও আলমাছিয়া গেইট সংলগ্ন স্থানে সী লাইন-মোটর সাইকেল সংর্ঘষে মোটর সাইকেল চালকসহ পিছনে থাকা এক মহিলা গুরুতর আহত হয়।
দুর্ঘটনায় পর পরেই আহতদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিন্তু মহিলার অবস্থার অবনতি হওয়ায় তাকে মালুম ঘাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
ঈদগাঁও ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় থাকা মোটর সাইকেল চালক আবদুল্লাহ কক্সভিউ ডট কম’কে জানান, তারা দুইজনই বিয়েতে যাচ্ছিল। মাদ্রাসা সড়ক হয়ে মহাসড়কে উঠার সময় ঈদগাঁওমুখী সী লাইন পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.