সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চৌফলদন্ডীতে অবৈধ দোকান নির্মাণ উচ্ছেদের আবেদন

চৌফলদন্ডীতে অবৈধ দোকান নির্মাণ উচ্ছেদের আবেদন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের চৌফলদন্ডী বাজারে অবৈধ ভাবে দোকান নির্মাণ করার বিরুদ্ধে অভিযোগ ও অতিসত্বর উচ্ছেদ করার আবেদন করলো বাজারের ব্যবসায়ীসহ জনসাধারণ।

তবে আবেদন সূত্র মতে, ইউনিয়নের মাইজ পাড়ার লোকমান হাকিম নামের এক ব্যক্তি গায়ের জোরে দোকান নির্মাণ করে তা এক সনা লিজ নেওয়ার পায়তারা করছে। বাজারের চলা চলের জায়গায় লিজ দেয়া হলে এ বাজারে সীমাহীন ক্ষতি হবে। কাজেই অবৈধভাবে নির্মাণকৃত দোকান অতিসত্বর উচ্ছেদ করা প্রয়োজন। উপরোক্ত ব্যক্তি নির্মিত দোকানের কাঠামো উচ্ছেদ করা এবং তাকে অন্যায়ভাবে লিজ না দেয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন দায়ের করেছেন বাজারের ব্যবসায়ীসহ সাধারণ জনগণ। ঐ আবেদনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

তবে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম চৌফলদন্ডী বাজারে অবৈধ ভাবে দোকান নির্মাণ করার বিরুদ্ধে আবেদন প্রদানের সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.