সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে মারধর পূর্বক নগদ টাকা ও মোবাইল লুট

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে মারধর পূর্বক নগদ টাকা ও মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

সদরের ঈদগাঁওতে রাত্রে এক ব্যবসায়ীকে মারধর পূর্বক নগদ টাকা ও মোবাইল লুট করার খবর পাওয়া গেছে। ৩ ডিসেম্বর ভাদীতলার ছিকন ঝুরি তক্তার ব্রীজ পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও বাজারের হাইস্কুল গেইটের সামনে নিউ মার্কেটের কাছায় মৌসুমী ফল বিক্রেতা রফিক নামের এক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে কাঁচা ফলফলাদী এনে গৌডাউনে রেখে ঐদিন রাত আনুমানিক তিনটার দিকে দরগাহ পাড়াস্থ নিজ বাড়ীতে যাওয়ার পথিমধ্যে ছিকন ঝুরি তক্তার ব্রীজ এলাকায় দুর্বৃত্তরা তাকে মারধর পূর্বক তার কাছে থাকা নগদ ৩ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল লুট করে নিয়ে যায়। ভোর সকালে রফিকের বাড়ীর লোকজন খবর পেয়ে দ্রুত এসে তাকে উদ্ধার করে কক্স বাজার হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান আহতের পুত্র নয়ন।

এ ব্যাপারে ইউপি মেম্বার জিয়াউল হক কিছুই জানেন না বলে জানান।

অন্যদিকে দফাদার নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি এ প্রতিবেদককে ঘটনা সত্য স্বীকার করে বলেন, এ প্রথমবারের মত অনা কাংখিত ঘটনা ঘটেছে। তবে এলাকায় পুলিশী টহলের দাবী জানান।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.