
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মত আপিল করছেন সংক্ষুব্ধ প্রার্থীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) আপিলের জন্য ৮টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি বুথে আলাদা বিভাগের প্রার্থীরা আপিল করছেন।
এরআগে, সোমবার (৩ ডিসেম্বর) সারা দিনে আপিল করেন ৮৪ জন। আগামীকাল পর্যন্ত আপিল করা যাবে। বৃহস্পতিবার থেকে টানা তিন দিন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হবে।
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়ে ৩ হাজার ৬৫টি। এরমধ্যে সাজাপ্রাপ্ত, ঋণ খেলাপিসহ বিভিন্ন অভিযোগে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.