এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করার লক্ষে ঈদগাঁও যুবলীগে এক বিশেষ বর্ধিত সভা ৮ ডিসেম্বর বিকেলে ঈদগাঁও বাসষ্টেশনস্থ পাহাড়িকা কমিউনিটি সেন্টারে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনাম রনির পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হুমু, সদর যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর যুবলীগ সহ সভাপতি এমদাদুল হক কাদেরী, মিজানুল হক, নুরুল আবছার, যুগ্ম সম্পাদক মুকুল, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সহ সম্পাদক হারুনর রশিদ, ছাত্রনেতা দেলোয়ার কামাল, ইরফানুল করিম, মেম্বার রাজা মিয়া ও ব্যবসায়ী ফেরদৌসসহ যুবলীগ ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী।
বর্ধিত সভায় বক্তারা বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.