
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়া পৌরশহরে কুলশ বিনিময় করেছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
প্রতিদিন বিরামহীনভাবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় জনগণের মাঝে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি। ৯ ডিসেম্বর রবিবার সকালে চকরিয়া পৌরশহরের দিনমজুর, ব্যবসায়ী ও গাড়ি, রিক্সা চালকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে তিনি কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ, যুবলীগ নেতা সেলিমসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
কুশল বিনিময়কালে জাফর আলম বলেন, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ছোয়া লেগেছে এ অঞ্চলের প্রতিটি গ্রামে-গঞ্জে।
তিনি আরো বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালে এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালর্ভাট, স্কুল ও কলেজের নতুন ভবন নির্মাণ, নদী শাসনের জন্য বেড়ি বাঁধ, কলেজ সরকারিকরণ, হাসপাতাল ১’শ শয্যায় উন্নিতকরণ, বাণিজ্য ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আগেও যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি আগামীতেও আপনাদের পাশে থাকবো।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.