সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল সভাপতিসহ আটক ৬

ঈদগাঁওতে বিএনপির সাধারণ সম্পাদক, যুবদল সভাপতিসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুর নতুন অফিস বাজারে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল সভাপতি আজমগীর, ঈদগাঁও ইউপি সদস্য জিয়াউল হক, ইসলামপুর জসিম উদ্দীন, মক্কা বিএনপি নেতা আলমগীরকে আটক করেছে ঈদগাঁও পুলিশ।

১৯ ডিসেম্বর রাত্রে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ওদিন ৮টা ও ৯টার দিকে ঈদগাঁও বাসষ্টেশনের ইসলামী ব্যাংকের পয়েন্ট ও পূর্বাণী হোটেলের সামনে থেকে ৫ জনকে আটক করা হয়। পরে নতুন অফিস বাজার থেকে জসিম উদ্দীন মেম্বারকে আটক করা হয়েছে।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, আটককৃত ৬ জনই নতুন অফিস বাজারে আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলায় আসামী দের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

ঐদিন তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন, দেবাশীষ সরকার, সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের আটকে দলীয় নেতাকর্মীরা চরম আতংকে রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.