
দেশব্যাপী মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা প্রায় ১০ ঘণ্টা বন্ধের পর আবারও চালু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে এই সেবা চালু হয়েছে।
এর আগে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর প্রেক্ষিতে ওইদিনই (বৃহস্পতিবার) রাত ১০টার পর থেকে থ্রিজি-ফোরজি সেবার গতি কমানোর নির্দেশনা বিটিআরসির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে সূত্রে জানা যায়। তবে টুজি সেবা অব্যাহত ছিল।
এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যায়। ফলে গত ১০ ঘণ্টায় মোবাইল ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হয়নি। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করাও কষ্টকর হয়ে যায়।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.